রোহণ প্রতিমাসে যাচ্ছেতাই লিখবেন এমনটাই কথা হয়েছে। এই মাসে রোহণ তাঁর এক প্রিয় কবিবন্ধুকে নিয়ে লিখেছেন। কে সেই কবি?
ফুলমণি লিখেছেন শহরের গান নিয়ে। ভাবছেন - "গ্রামের গান কী দোষ করল?" পুরোটা পড়ে দেখুন। এ শহর সে শহর নয়...
এ মাসের রইল সৃষ্টি ২৩ ও সৃষ্টি ২৪-এ প্রকাশিত ফালগুনী রায়ের একগুচ্ছ কবিতা। পরের মাসে আসছেন স্বদেশ সেন।
‘যো দিখতা হ্যায় উয়ো হোতা নেহি... যো হোতা হ্যায় উয়ো দিখতা নেহি...’ সায়ন্তনী জীবনের একটা গুরুত্বপূর্ণ পাঠ লিখেছেন শেষ পাতায়।
মাসকাবারি ফিরে এল, এটা লিখতে পারাটা বড় আনন্দের। দীর্ঘ অনুপস্থিতির পর এখনও পাঠকরা মেল করে জিজ্ঞাসা করেন মাসকাবারির কথা; তাই মূল কাঠামোটা ঠিকঠাক রেখে কিছু অদল-বদল করে ২য় দফায় ফিরে আসতে বেগ পেতে হয়নি বিশেষ। যারা নতুন, তাঁদের জানানো যাক, মাসকাবারির মূল উদ্দেশ্য আলোচনা-সমালোচনার মাধ্যমে আন্তর্জাল সাহিত্যের আঙিনায় সেতু গড়ে তোলা। তাই পড়তে থাকুন আর আমাদের লিখতে থাকুন... বই, ব্লগ, ওয়েবম্যাগ, সিনেমা, কবিতা, গল্প... যা ভালো লাগলো বা লাগলো না... আপনার সৎ মতামত।